অপরাধ

ঠাকুরগাঁওয়ে গোপনাঙ্গ চেপে ধরে হত্যার অভিযোগ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গ্রামের দুই পক্ষের মারামারিতে গোপনাঙ্গ চেপে ধরে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক প্রতিবেশীর মৃত্যুর অভিযোগ উঠেছে। কিন্তু হাসপাতাল বলছে বিষপান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মোহম্মদপুর ইউপি চেয়ারম্যান মোঃ সোহাগ এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম।

আরও পড়ুন: ভোজ্যতেলে ভ্যাট কমানো হবে

সোমবার (১৪ মার্চ) দুপুর ১ টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত জাবেদ আলী (৩০) সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর সরকার পাড়ার নূর ইসলামের ছেলে। আটক স্বেচ্ছাসেবকলীগ নেতা নূর আলম সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকে কাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

নিহতের স্ত্রী লিপি আক্তার বলেন, আমার স্বামী বিষ পান করেনি। গোপানাঙ্গ চেপে ধরার কারনে তীব্র ব্যাথায় বেশ কদিন ধরে কাতরাচ্ছিল। তাই গতকাল হাসপাতালে নিয়ে এসেছিলাম।

ইউপি চেয়ারম্যান সোহাগ বলেন, গত মঙ্গলবার সরকারপাড়া গ্রামের দুই পরিবারের দুই ছোট বাচ্চা মাঠে খেলতে গিয়ে হাতাহাতি করে। এ নিয়ে পরিবার দুটির মাঝে হাতাহাতি হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নূর আলমসহ উভয়পক্ষ আমার কার্যালয়ে আসলে আমি তাদের চিকিৎসার পরামর্শ দেই।

আরও পড়ুন: নওগাঁয় ৯ জনের মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, পরবর্তীতে কদিন বাদে তারা চিকিৎসা নিয়ে বাসায় আসলে আবারও তর্কে জড়িয়ে মারামারি করে। এ সময় উভয় পক্ষ আবারও আহত হয়। এতে জাবেদের গোপনাঙ্গ চেপে ধরার অভিযোগ উঠে প্রতিপক্ষের এক নারীর বিরুদ্ধে। এদিন সংঘর্ষে অপর পক্ষের এক নারী গুরুতর জখম হলে তাকে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যায় পরিবারের লোকজন।

আরও পড়ুন: টাঙ্গাই‌লে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোমেনা বেগম বলেন, গত ৭ মার্চ তারিখে দ্বিতীয়বারের মতো মারামারি হয় দুই পক্ষের মধ্যে। জাবেদকে ধরে মারপিট করে রনি ও তার বৌ মামুনি আক্তার। এ সময় রনীর বৌ জাবেদের গোপনাঙ্গ চেপে ধরলে জাবেদ বাঁচাও বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ওসি তানভীরুল জানান, এ ধরনের মারামারির ঘটনায় গতকাল জাবেদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছে। এতে রনি ও তার স্ত্রী মামুনিসহ আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, আমরা ঘটনাটি তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আমি আদালতের কাছে কৃতজ্ঞ

অভিযুক্ত রনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সে তার স্ত্রীর সাথে রংপুরে আছে বলে স্থানীয় একটি সূত্র থেকে জানা যায়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রাকিবুল হাসান চয়ন বলেন, জাবেদ গত ৭ তারিখে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। চিকিৎসা নিয়ে সে বাসায় ফিরে যায়। গতকাল সে বিষপান করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। জাবেদের মৃত্যুতে রহস্য রয়েছে। আমরা তদন্ত করছি বিষয়টি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা