বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১। আটককৃত কিশোর মো.সাঈদ আনোয়ার (১৮)
অপরাধ

বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ছইলাবাদ এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে (১৬) অপহরণ করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে নোয়াখালীর চৌমুহনী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আটককৃত কিশোর মো.সাঈদ আনোয়ার (১৮), সে জামালপুর সদর উপজেলার পাঁচগাছী এলাকার মো.আবু বকর সিদ্দিকের ছেলে।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১১টার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ভূক্তভোগী স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাঈদ আনোয়ার ৪/৫ জন সহযোগীসহ তাকে অপহরণ করে এবং অভিযুক্ত আনোয়ারের খালাতো ভাইয়ের ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

আরও পড়ুন:৩১ মার্চ পর্যন্ত স্থগিত কর্মচারীদের ধর্মঘট

এ ঘটনায় জামালপুর সদর থানায় ২৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হলে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে নোয়াখালী এসে আশ্রয় নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ দিবাগত রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি দল নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন:লালবাগ কেল্লায় আগুন

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-১১।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা