অপরাধ

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ বন্দরের বিপরীতে পাহাড়ি এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। নিহত দুই ডাকাত হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙ্গুল কাটা শফিক। নিহতরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

শুক্রবারর (২৬ নভেম্বর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাবের দাবি-নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙ্গুল কাটা শফিক চিহ্নিত ডাকাত ও মাদককারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল্য এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।
তিনি আরও জানান, গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুইটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে টেকনাফ থানার পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা