অপরাধ

অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত সপ্তাহে অস্ত্র ও মাদকসহ ৩ হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের থেকে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান সোমবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি জানান।

গত ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান পরিচালনা করে। এ সময় মাদকবিরোধী অভিযানে দুই হাজার ৯৬৪ জন গ্রেফতার হয়েছেন। এসব অভিযান চলাকালে মোট ১১ লাখ ২৫ হাজার ৩২৮টি ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। হেরোইন উদ্ধার হয়েছে পাঁচ কেজি ২৩০ গ্রাম। এ ছাড়া আট হাজার ৮৩২ বোতল ফেনসিডিল, এক হাজার ৫৯০ লিটার বিদেশি মদ, ১০ হাজার ৫১ লিটার দেশি মদ এবং প্রায় দেড় হাজার কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

একই সময়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার অভিযানে ৯৩ জন গ্রেপ্তার হয়েছেন। এসব অভিযানে ৪৫টি আগ্নেয়াস্ত্র ও ৫২৫টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৭টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা