অপরাধ

ঘরের মেঝে খুঁড়ে বৃদ্ধের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের চারদিন পর ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুর রশিদ পৌর শহরের নন্দীবাড়ি মাঝিপাড়া মৃত হায়দার আলীর ছেলে। তিনি কাঠের ব্যবসা করতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আব্দুল রশিদের ছেলে সন্তান নেই। মেয়েদের অনেক আগেই বিয়ে দিয়েছেন। তার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা গেছেন। তিনি বাড়িতে একাই থাকতেন। মাঝে মাঝে তার নাতি মঞ্জুরুল ইসলাম বাবু সঙ্গে থাকতেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত ১০ই অক্টোবর দুপুর ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ।

বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। টিনের ঘরে তিনি একাই থাকতেন। নিখোঁজের পর থেকে তালা দেওয়া ঘরে প্রয়োজন না থাকায় কেউ প্রবেশ করেনি। বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা ভেঙে ঘরে প্রবেশ করতেই লাশের গন্ধ পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদের লাশ উদ্ধার করে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা