অপরাধ

হদিস নেই তিন কোটি টাকার গাড়ি মালিকের

নিজস্ব প্রতিবেদক: রংপুরে সাড়ে তিন কোটি টাকা দামের 'জাগুয়ার এক্স' মডেলের একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার হয়েছে। গেলো ৪৮ ঘণ্টায় ওই গাড়ির প্রকৃত মালিকের হদিস মিলেনি। তবে গাড়ির মালিককে খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন গাড়ি উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (১৩ অক্টোবর) রাতে নগরীর ধাপ এলাকার পপুলার ডায়াগনস্টিকের মালিক ডাক্তার মোস্তাফিজুর রহমানের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। তবে মোস্তাফিজুর রহমান ওই গাড়িটির মালিকানা অস্বীকার করেছেন। গাড়িটির বিষয়ে বিআরটিএর মাধ্যমে তথ্য নেওয়া হবে। প্রকৃত মালিককে খুঁজতে মাঠে কাজ করছে পুলিশ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারদলীয় রাজনীতির সঙ্গে যুক্ত একই এলাকার আরেক চিকিৎসক লুৎফে আলী রনিকেও গাড়িটির মালিকানা নিয়ে সন্দেহ করা হচ্ছে। তবে তিনি ওই গাড়ির মালিক নন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করে চিকিৎসক লুৎফে আলী রনি বলেন, পপুলারের মালিকের কাছে আমি জমির টাকা পাই। ওনি (মোস্তাফিজুর রহমান) আমার জমি দখল করে রেখেছেন। এখন ওনার সীমানাপ্রাচীরের ভেতরে আমার জমি রয়েছে। পপুলার ডায়াগনস্টিকের মালিকের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু টাকা দিতে ১৩ দিন ধরে বসিয়ে রেখেছে। তবে ওই গাড়ি সম্পর্কে আমার কিছু জানা নেই।

পুলিশ জানায়, পপুলার ডায়াগনস্টিকের মালিক চিকিৎসক মোস্তাফিজুর রহমানের বাড়িটি লুৎফে আলী রনি দখলে রেখেছেন, এমন অভিযোগ পেয়ে সেখানে তদন্তে যান তারা। এ সময় বাড়ির গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় ওই গাড়িটি দেখতে পেয়ে মালিকের নাম জানতে চায়। তবে রনি গাড়িটির মালিকানা অস্বীকার করেন। সাড়ে ৩ কোটি টাকা দামের 'জাগুয়ার এক্স' মডেলের স্পোর্টস কারটির নম্বর চট্রো মেট্রো ভ-১১-০০৩৯। এটি উদ্ধারের পর থেকে পুলিশ হেফাজতে রয়েছে।

স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলছেন। তাদের দাবি, পপুলার ডায়াগনস্টিকের মালিকের ভবনের পাশের একটি টিনের ঘরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে ছিলো। সেখানে সাধারণের প্রবেশাধিকার নিষেধ ছিলো। নির্দিষ্ট কিছু লোকজন সেখানে যাতায়াত করত। এ কারণে প্রকৃত মালিক কে, তা এলাকার কেউ জানে না।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রুবেল এন্টারপ্রাইজ নামে চট্টগ্রামের এক ব্যক্তি গাড়টির মালিক। কিন্তু রংপুরে গাড়িটি কীভাবে এল, তা কেউ বলতে পারছে না। এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাড়িটির প্রকৃত মালিক এখন খুঁজে না পাওয়া যায়নি। এ ঘটনায় চোরাই পণ্য কেনাবেচা-সংক্রান্ত একটি মামলা হয়েছে। এতে ডা. লুৎফে আলী রনিসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা