অপরাধ

রাজধানীতে ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ সবুজ নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

শনিবার (২৮ আগস্ট) ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

অভিযানে নেতৃত্ব দেওয়া শামসুল ইসলাম জানান, শুক্রবার (২৭ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকা ইয়াবাসহ সবুজকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আসে যে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে বসুন্ধরার ২১ নং রোডের একটি বাসার সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন পালানোর চেষ্টা করেন। এ সময় গ্রেপ্তার হন সবুজ। তার ডান হাতে থাকা শপিং ব্যাগ হতে উদ্ধার করা হয় ৪০০০ পিস ইয়াবা।

তিনি আরও বলেন, সবুজ জিজ্ঞাসাবাদে আরও ইয়াবার থাকার কথা স্বীকার করেন। তখন তাকে নিয়ে বসুন্ধরার একটি বাসায় অভিযান পরিচালনা করে বাথরুমের ফলস ছাদের উপর থেকে উদ্ধার করা হয় আরও ২১০০০ পিস ইয়াবা। ভাটারা থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার সবুজকে আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা