অপরাধ

সিরাজগঞ্জে গাঁজাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিনিধি,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কামারখন্দ থানা-পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) ভোরে কামারখন্দ থানার কাটাখালী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটকৃতরা হলেন কামারখন্দ থানার কর্ণ সূতি গ্রামের আব্দুল লতিফ (৫০), জুয়েল রানা (৩২), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার খামার দামারহাট গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) এবং বিরহিম গ্রামের নুর মিয়া (২১)।

কামারখন্দ থানার এসআই ইয়ামিন সরকার বলেন, উপজেলার কাটাখালী বাজারে মাদক ক্রয়-বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে তাঁদের গাঁজাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা