অপরাধ

বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একথা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো পুলিশ হবে জনগণের। আজ পুলিশ সেই জায়গাটিতে গিয়েছে। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে “বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন”র আয়োজনে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মনিরুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে আয়োজিত ওই আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও আইজিপি ড. বেনজীর আহমেদ।

আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর কথা মনে আসলে আমরা সর্বশ্রেষ্ঠ বাঙালির কথা বলি। তিনি একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। মাত্র পঞ্চান্ন বছর জীবিত ছিলেন তিনি। এ পঞ্চান্ন বছর বয়সে তিনি ৩ হাজার ৫৩ দিন কারাগারে ছিলেন। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে গেছেন। এই ৫৫ বছরে তার জীবনের অধিকাংশ সময় তিনি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছিলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি, সন্ত্রাস দমন থেকে আরম্ভ করে সবকিছু তারা সমানতালে করে যাচ্ছে বলে আমরা দেশকে শান্তির দেশে পরিণত করতে পেরেছি। আজ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ মিলিয়নে উন্নীত হয়েছে।

আইজিপি বেনজীর আহমেদ বলেন, ১৫ আগস্ট অবশ্যই প্রতিটি স্বাধীন আত্মমর্যাদাবান বাঙালির জন্য চরম লজ্জা ও বেদনার। চার হাজার বছরে বাঙালির নিজেদের স্বাধীন করার কোনো ইতিহাস নেই। চার হাজার বছর ধরে বাঙালি ছিল নির্যাতিত, বঞ্চিত। ক্ষুধা, জরা-দারিদ্র ছিল আমাদের নিত্যসঙ্গী।

আইজিপি বলেন, আমরা সৌভাগ্যবান। তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী সুযোগ পেয়েছেন এবং দেশের সেবা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন।

সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, বাঙালির স্বাধীনতা যেমন বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন যার মহান স্থপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক তেমনি বাঙালি জাতির জন্য সবচেয়ে লজ্জা ও কলঙ্কের দিন হল ১৫ আগস্ট। সেদিন কুলাঙ্গাররা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন এবং সকল পুলিশ ইউনিট থেকে অন্যান্য কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এর আগে সভার শুরুতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন ও জাতির পিতার জীবনের ওপর নির্মিত লাইট আর্টস প্রদর্শন করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা