অপরাধ
দুই হাজার কোটি টাকা পাচার

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: দুই হাজার কোটি টাকার পাচারের অভিযোগে ফরিদপুরের বহিস্কৃত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইনকে (৩৪) আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) রাত ২ টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট থেকে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুরের ডিবি পুলিশ তাকে আটক করে।

ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমুখ।

পুলিশ জানায়, ফাইনের বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্তের অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদের উপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের উপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা বলেন, ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা