অপরাধ

চোরাই মাইক্রো রাতারাতি অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনায় বেড়েছে রোগী, বাড়ছে হাসপাতালে ভিড়। রাজধানীতে রাস্তায় কান পাতলেই শোনা যায় অ্যাম্বুলেন্সের সাইরেন। তেমনই একটি অ্যাম্বুলেন্সে চলছিল রোগী পরিবহন, ৯৯৯ এর অন্তর্ভুক্ত তথ্যও লেখা আছে তার গায়ে। কিন্তু বাঁধ সাধল বেরসিক পুলিশ। পাকড়াও করা হলো সেই অ্যাম্বুলেন্স ও তাঁর মালিককে। কেননা চুরি করা একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে দিব্যি তা চালানো হচ্ছিল পুলিশের চোখের সামনেই।

রোববার ( ২২ আগস্ট) রাজধানীর ওয়ারীর ওয়্যার স্ট্রিট এলাকা থেকে চোরাই মাইক্রোবাসসহ হাসান নামের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, আমাদের কাছে খবর আসে চোরাই একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করা হচ্ছে। এরপর অভিযান করে সেটি উদ্ধার করা হয়।


অভিযুক্ত হাসান চোরাই টয়োটা মাইক্রোবাসটির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে এ কাজ করছিল বলে জানায় পুলিশ। এ বিষয়ে ওয়ারী থানায় মামলা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা