অপরাধ

পরীমনির জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: মাদক আইনের মামলায় কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদনের শুনানি বুধবার (১৮ আগস্ট)। রোববার (১৬ আগস্ট) ঢাকার মুখ্যমহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালত এই দিন ঠিক করেন।

পরীমনিকে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় একটি মাদক মামলা করা হয়। এই মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত। ওই রিমান্ড শেষে আদালতে তোলা হলে পরীমনিকে আবার দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। দুই দফা রিমান্ড শেষে গত শুক্রবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

আদালতে প্রতিবারই জামিনের আবেদন করেন পরীমনির আইনজীবীরা। কিন্তু বিচারক তা নাকচ করে দেন।

আদালত পরীমনিকে ডিভিশন দেওয়ার আদেশ দিলেও এ বিষয়ে কাগজপত্র হাতে না পাওয়ায় তাকে সাধারণ বন্দিদের মতোই রাখা হচ্ছে বলে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

পরীমনির মুক্তির পথ জানালেন জ্যেষ্ঠ আইনজীবীরা
পরীমনির মুক্তির পথ কী হতে পারে, তা জানালেন ঢাকার জ্যেষ্ঠ কয়েকজন আইনজীবী। তারা বলেন, আবারও ম্যাজিস্ট্রেট কোর্টেই চিত্রনায়িকা পরীমনি জামিন আবেদন করতে পারবেন। মহানগর দায়রা জজ আদালতেও জামিন চাওয়া যাবে। এখান থেকে জামিন না পেলে যেতে হবে হাইকোর্টে। হাইকোর্টও যদি জামিন না দেন, তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগেও যেতে পারবেন নায়িকা।

এ বিষয়ে পরীমনির আইনজীবীরা বলেন, জামিন দেওয়ার ক্ষমতা ম্যাজিস্ট্রেট কোর্টের রয়েছে। তাই আমরা আবারও ম্যাজিস্ট্রেট কোর্টেই জামিনের আবেদন করবো। তবে আমরা ক্লায়েন্টের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবো।

শনিবার শুনানির শুরুতে আইনজীবীরা এজলাসে পরীমনির উপস্থিতিতে শুনানি করার আবেদন করেন। কিন্তু আদালত তাদের এ আবেদন নামঞ্জুর করেন। এরপর পরীমনির আইনজীবী মজিবুর রহমান আদালতকে বলেন, পরীমনি তো মার্ডার মামলার আসামি নন। তিনি রাষ্ট্রদ্রোহ মামলারও আসামি নন। যেকোন শর্তে তাকে জামিন দেওয়া হোক। আদালত প্রয়োজনে তার পাসপোর্ট জমা রেখে জামিনের আদেশ দিতে পারেন।

সান নিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা