অপরাধ

বাবার প্রতিবাদে মেয়েকে হাতুড়িপেটা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠিতে বাবা মাদক সেবন ও জুয়া খেলার প্রতিবাদ করায় তার মেয়েকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেছে বখাটেরা। ঝালকাঠি সদর উপজেলার গুয়াচিত্রা বাজারে গত বুধবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার গুয়াচিত্র গ্রামের আকসাম খানের তিন ছেলে সোহেল খান, ইয়ার খান, দোলোয়ার খান ও কেষ্টপুর গ্রামের মোসলেমের পুত্র রুবেল।

আহত হালিমা আক্তার চাখার সরকারি ফজলুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট নালিশ করলেও ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছে না বলে জানা গেছে।

আহতের বাবা মো. অদুদ হাওলাদার জানান, এলাকার কতিপয় মাদকাসক্ত জুয়াড়ির বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েক মাস আগে অভিযুক্ত সোহেল খান সন্ত্রাসী দল নিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, কয়েক দিন পুর্বে স্থানীয় যুবক রুবেলকে মারধর করে বখাটে সোহেল। এ ঘটনায় গত বুধবার দুপুরে ঝালকাঠী সদর থানার এসআই সাইফুল ইসলাম গুয়াচিত্রা বাজারে ঘটনার তদন্তে আসলে অদুদ হাওলাদারের সাথে দেখা হয়। ওই দিন বিকালে ওই মামলার আসামিরা এসআই সাইফুলের সঙ্গে কথা বলার বিষয়টি জানতে পেরে গুয়াচিত্রা বাজারে তার ওপর হামলা করার চেষ্টা করে। এসময় খবর পেয়ে তার স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে হালিমা আক্তার বাড়ি থেকে গুয়াচিত্রা বাজারে আসে।

মো. অদুদ হাওলাদার বলেন, তখন স্থানীয় সোহেল খান, তার দুই সহোদর ইয়ার খান, দেলোয়ার খান ও কেষ্টপুর গ্রামের মেসলেমের পুত্র রুবেল চারজন মিলে তার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তারা তার বাঁ পায়ের বৃদ্ধা আঙুলের নখ উপড়ে ফেলে। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত সোহেল খান ওই কলেজছাত্রীকে হাতুড়িপেটার কথা অস্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়, রাস্তায় হোঁচট খেয়ে ওই ছাত্রীর পায়ের নখ উপড়ে গেছে।

ঝালকাঠী সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত হচ্ছে। লিখিত অভিযোগ আসার কথা রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা