অপরাধ

মিলি হত্যায় ছেলেসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: আলোচিত মিলি চক্রবর্তী হত্যার ঘটনায় নিহতের ছেলে অর্ক রায় রাহুল (২৮) এবং বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (২৮) আটক করেছে সিআইডি।

মামলায় সিআইডির তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেছেন, তদন্তের স্বার্থে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সিআইডির কর্মকর্তা বলেন, রাতে শহরের কালিবাড়ী মোড় থেকে আমিনুল ইসলাম সোহাগকে আটক করা হয়। এর পরপরই মোহাম্মদ আলী সড়কের নিজ বাবা থেকে রাহুলকে আটক করা হয়। তাদের সিআইডির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

৮ জুলাই শহরের মোহাম্মদ আলী সড়কের পাশে মিলি চক্রবর্তী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর দুই দিন পর ১০ জুলাই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা