অপরাধ

ছিনতাইকারী থেকে পৌর কাউন্সিলর, এখন খুনি!

নিজস্ব প্রতিবেদক: কখনো পা পড়েনি স্কুলের আঙিনায়। ছোটবেলায় ছিলেন লেদ মেশিনের শ্রমিক। তরুণ বয়সে জড়িয়ে পড়েন ছিনতাইসহ নানা অপরাধে। ১৯৯৬ সালে ভিপি জয়নালের হাত ধরে বিএনপির ক্যাডার হিসেবে আসেন রাজনীতির মাঠে। আর ২০১৮ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হোন। এখন পৌর কাউন্সিলর। ফেনী শহরের উত্তরাংশের আতঙ্কের নাম আবুল কালাম। গত বৃহস্পতিবার রাতে এক গরু ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। এখন তিনি এলাকায় খুনি নামে পরিচিতি পাচ্ছেন।

এলাকাবাসী জানায়, ফেনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মফিজুর রহমানের ছেলে আবুল কালাম। বাবা ছিলেন বাবুর্চি। ছোটবেলায় কালাম একাডেমি এলাকায় লেদ মেশিন কারখানায় কাজ করতেন। তরুণ বয়সে রেলগেট থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত এলাকায় সড়কে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে ভিপি জয়নাল তাঁর দলবলসহ বিএনপিতে যোগ দেন। ওই সময় কিছুদিন ভিপি জয়নালের ফলেশ্বর এলাকার বাড়ি দেখভাল করতেন। সেখান থেকে যুবদলের সক্রিয় ক্যাডার। ২০১৮ সালে যোগ দেন আওয়ামী লীগে। প্রথমে ফেনী পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চলতি বছর জানুয়ারিতে ফেনী পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন।

যত মামলা : জানা গেছে, হত্যা, অস্ত্রসহ প্রায় দেড় ডজন মামলার আসামি আবুল কালাম। ১৯৯৬ সালে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মো. সামছু ওরফে স্বর্ণ সামছুর বাড়ি থেকে ভিপি জয়নালের সঙ্গে অস্ত্রসহ গ্রেফতার হয়ে বহুদিন জেল খাটেন। ’৯৮ সালে ফেনী পৌরসভার তৎকালীন কমিশনার ও সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন রতন হত্যা মামলায়ও আসামি কালাম। এর বাইরে বেশ কয়েকটি চুরি, ছিনতাই, চাঁদাবাজি মামলার আসামি তিনি। ২০০৪ সালে ফেনী কলেজ রোডের শহীদ হোসেন উদ্দিন বিপণিবিতানের ব্যবসায়ী মো. কাদের ওরফে হুন্ডি কাদেরের মোটা অঙ্কের টাকা ছিনতাই ঘটনায়ও কালাম জড়িত বলে জানান দুই পুলিশ কর্মকর্তা।

তাঁর হামলার শিকার যাঁরা: বিভিন্ন স্থানে কালামের হামলার শিকার হয়েছেন অনেকে। ২০১৮ সালের শেষভাগে ও ২০১৯ সালের শুরুতে ফেনী মিশন হাসপাতালের কর্মকর্তা তারেক ইকবাল মনিকে ফেনী সদরের সুলতানপুরে উপজেলা পরিষদের সামনে মারধর করে টাকা ছিনিয়ে নেন। কাজীরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল হককে ফেনী পলিটেকনিক এলাকায় পিটিয়ে আহত করেন। ফেনী সদর হাসপাতালের সামনে হামলা চালান ফরহাদনগর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চুর ওপর।

একাধিক স্ট্যান্ডের নিয়ন্ত্রক : ফেনী শহরের উত্তর-পূর্বাংশের এক আতঙ্কের নাম কাউন্সিলর কালাম। সদর হাসপাতাল মোড়ের দুটি বাসস্ট্যান্ড, চারটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও পাঁচটি টমটম স্ট্যান্ড কালামের নিয়ন্ত্রণে। ফেনী সদর হাসপাতালের বিশাল এলাকা, শিক্ষা প্রকৌশল অফিস, জেলা শিক্ষা অফিস, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, পশ্চিমে সুলতানপুর, বারাহিপুর, আমিনবাজার, আমতলীসহ বিরাট এলাকা নিয়ন্ত্রণ করেন কালাম।

দায় নেবে না দল : কাউন্সিলর কালামের অপকর্মের দায় নিতে রাজি নন দলের নেতারা। ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমর কৃষ্ণ মজুমদার বলেন, গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আমরা সবাই বিব্রত। যিনি বা যাঁরাই এ ঘটনা ঘটিয়ে থাকুন, আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম বলেন, দলের কেউ অপরাধে জড়িয়ে পড়লে দায়ভার ওই ব্যক্তির। তাঁকে এরই মধ্যে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা