অপরাধ

সোমবারেও বসছে হাইকোর্টের ৩৬ বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা এবং অবকাশকালীন ছুটি মিলিয়ে আগামী ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সুবিধার্থে এই ছুটির মধ্যেও আগামী ১৯ জুলাই সোমবার) হাইকোর্ট বিভাগে ৩৬টি বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরমধ্যে ২৩টি দ্বৈত বেঞ্চ ও ১৩টি একক বেঞ্চ বসবেন। এসব আদালতে পুরোপুরি ভার্চুয়ালি বিচার কাজ পরিচালিত হবে। এসব বেঞ্চের এখতিয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বাতিল করে ৩৬টি বেঞ্চ রাখা হয়েছে। এ বিষয়ে শুক্রবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

চলমান লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল করার প্রথম দিন গত ১৫ জুলাই বৃহষ্পতিবার হাইকোর্ট বিভাগে ৩৮টি বেঞ্চ বসে। কিন্তু এরইমধ্যে ঈদুল আজহা ও অবকাশকালীন ছুটি চলে এসেছে। এ অবস্থায় ওই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আগামী সপ্তাহে ওই সব আদালত চালু রাখার আবেদন করা হয়। এ অবস্থায় প্রধান বিচারপতি আদালত খোলা রাখার সিদ্ধান্ত জানালেন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত পহেলা জুলাই থেকে গত ১৪ জুলাই বুধবার পর্যন্ত সারা দেশে লকডাউন ছিল। একারণে এ ক’দিন জরুরি মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে মাত্র তিনটি একক বেঞ্চ ভার্চুয়ালি বসে। সরকার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ১৫ জুলাই বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত লকডাউন কিছুটা শিথিল করেছে। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতিও হাইকোর্ট বিভাগের বেঞ্চ সংখ্যা বাড়িয়ে দেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা