অপরাধ
রুপগঞ্জে আগুন

সিআইডির তদন্তে প্রাধান্য পাচ্ছে ১০ বিষয়

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডে আগুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগুন লাগার কারণ ও প্রাণহানির কারণ উদ্‌ঘাটনে প্রাথমিকভাবে ১০টি বিষয় গুরুত্ব দিবে বলে জানিয়েছে সিআইডি।

শনিবার (১৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ কথা জানান।

ইমাম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শনে এসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা মাঠপর্যায়ে কীভাবে কাজ করবেন, সে বিষয়ে তাঁকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। এর ভিত্তিতে তিনি কাজ করবেন। প্রাথমিকভাবে ১০টি বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব। শিগগিরই ঘটনার পেছনের কারণগুলো উদ্‌ঘাটন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সঠিক, সর্বজন গ্রহণযোগ্য ও যৌক্তিক একটি তদন্ত প্রতিবেদন তাঁরা পেশ করবেন। সম্ভাব্য তিন থেকে চারটি কারণে এই ঘটনা ঘটতে পারে বলে তাঁরা ধারণা করছেন। সবগুলো কারণই তাঁরা খতিয়ে দেখবেন।

তিনি বলেন, ভবন তৈরি ও কারখানা পরিচালনার সঙ্গে যুক্ত দপ্তরগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না, এ ঘটনায় তাদের কোনো দায় আছে কি না, সবকিছুই খতিয়ে দেখা হবে। তাদের দায়িত্বে কোনো প্রকার অবহেলা থাকলে তারা সেটার দায় বহন করবে। সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।

গত বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) মামলাটি হস্তান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। আজ আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার বুঝে নেয় সিআইডি।

এ সময় সিআইডির জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জীবন কান্তি সরকার, সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদসহ মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার আগে সিআইডির দলটি পুড়ে যাওয়া ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন।

৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের ৬ তলা কারখানা ভবনে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন শ্রমিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮টি ইউনিট টানা প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর বাদী হয়ে কারখানামালিক আবুল হাসেম ও তাঁর চার ছেলে, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ আটজনকে গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় আবুল হাসেমের দুই ছেলে জামিনে মুক্ত হয়েছেন।

এরই মধ্যে গত বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) মামলাটি হস্তান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। আজ আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার বুঝে নেয় সিআইডি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা