অপরাধ

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:
কোরবানিকে সামনে রেখে ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হয়েছিল চট্টগ্রামের দুর্ধর্ষ ছিনতাইকারী গালকাটা জাহাঙ্গীর (২৫) ও তার ৫ সহযোগী। কিন্তু খবর পেয়ে পুলিশ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিঅ্যান্ডএফ টাওয়ারের সামনে থেকে তাদের তিন জনকে গ্রেপ্তার করে। পরে বাকি তিনজনকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।

সিএমপির ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বুধবার (১৪ জুলাই) দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, গালকাটা জাহাঙ্গীর নগরীর শীর্ষ ছিনতাইকারী। কিন্তু তিনি চক্রের সদস্যদের দিয়ে কাজ করান। নিজে সশরীরে ছিনতাই তেমন করেন না। তিনি খুবই ধূর্ত।

পুলিশ দেখলেই ব্লেড দিয়ে নিজের জিহ্বায় পোঁচ দিয়ে রক্তাক্ত করেন যাতে তাকে আহত মনে করে পুলিশ না ধরে। পুলিশ দেখলেই জাহাঙ্গীর ব্লেড দিয়ে নিজের জিহ্বা কেটে ফেলেন বলে তাকে গালকাটা জাহাঙ্গীর নামে ডাকে সবাই। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তার অন্যরা হলেন- মো. ইমন শরীফ প্রকাশ ইমন (১৯), তার বিরুদ্ধে ৫টি, মো. সাইফুল প্রকাশ সুমন (২৪), তার বিরুদ্ধে ২টি, মো. মনির (২১), তার বিরুদ্ধে ৫টি, মো. নজরুল আহমেদ সাগর (২০) তার বিরুদ্ধে ৪টি এবং সাইদুর রহমান ইবু (২২), তার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আগ্রাবাদ সিঅ্যান্ডএফ টাওয়ারের পাশে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কো¤পানি লিমিটেড অফিসের প্রধান ফটকের সামনে থেকে ইমন, সুমন ও মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদের প্রধান জাহাঙ্গীরসহ ২ জনকে। এ সময় জাহাঙ্গীর পুলিশ থেকে বাঁচতে ব্লেড দিয়ে তার জিহ্বা কেটে ফেলেন।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানিয়েছেন কোরবানি উপলক্ষে তারা জড়ো হয়েছিলেন। গরুর বেপারি ও গরু ক্রেতাদের টার্গেট করেই তারা পরিকল্পনা করছিলেন। তাদের গ্রুপে ৫ জন থাকলেও কোরবানি উপলক্ষে চাঁদপুর থেকে সুমনকেও দলে ভেড়ায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা