অপরাধ
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা

মিয়া বাড়ি হতে বোমার সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এর মিয়া বাড়িতে অভিযান চালিয়ে শক্তিশালী তিনটি বোমা ও বোমা তৈরির নানা সরঞ্জাম পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। রোববার (১১ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং সোয়াট ওই বাড়িতে এই অভিযান চালায়।

অভিযানের সময়ই রাত পৌনে ১১টা থেকে ১১টা ১০ মিনিটের ভেতর পর পর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ওই বাড়িতে পাওয়া তিনটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে সোয়াট ও বম্ব ডিসপোজল ইউনিট। এছাড়া বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ওই বাড়িতে থাকা ব্যক্তিকে আগে গ্রেফতার করার পর তার তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে সিটিটিসি জানায়। এছাড়া আরও একজনসহ দুজন ‘জঙ্গি’কে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য বলে সিটিটিসির দাবি।

রোববার রাতে আকস্মিকভাবে ঢাকা থেকে গিয়ে পাঁচগাঁও এলাকার নোয়াগাঁওয়ের মিয়া সাহেবের বাড়িতে অভিযান শুরু করে সিটিটিসি ও সোয়াট।

একতলা ওই বাড়ির পাশে একটি মসজিদ রয়েছে। একতলা বাড়িটি সিটিটিসি ঘিরে রেখেছে বলে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান এ কথা জানান।
সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়িতে বিস্ফোরক দ্রব্য আছে সন্দেহে সেটি ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী আব্দুল্লাহ আল মামুন ওই মসজিদটির মুয়াজ্জিন ছিলেন। তাকে গ্রেফতারের পর তার ঘরেই চলে অভিযান।

পাঁচগাঁও এলাকার ফাইজুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, সম্প্রতি আব্দুল্লাহ আল মামুন (২৫), খালিদ হাসান ভূঁইয়া (২৩) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮) নামে তিনজনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নেয়া হয়। এদের মধ্যে মামুন মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট, বাবার নাম আবদুল হান্নান। বাকি দুজনের বাড়ি আড়াইহাজার উপজেলাতেই।

গত মে মাসে নারায়ণগঞ্জের একটি পুলিশ বক্সে যে বোমা পেতে রাখা হয়েছিল, সেটি মামুনের ঘর থেকে সরবরাহ করা হয়েছিল বলে বলে পুলিশের ধারণা।
বোমা পেতে রাখার ওই মামলাটি তদন্ত করছে পুলিশ বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট। এ ইউনিটের পুলিশ সুপার ছানোয়ার হোসেন এর আগে বলেছিলেন, ওই বোমাটি এক ধরনের ‘রিমোট কন্ট্রোলড বোমা’ ছিল, তবে তা তৈরির ক্ষেত্রে কারিগরি ত্রুটি ছিল।

ওই বোমার সূত্র ধরেই এই অভিযান চলে জানিয়ে আসাদুজ্জামান রোববার সাংবাদিকদের বলেন, ওইটা ছিল একটি শক্তিশালী আইইডি। সেই বিস্ফোরণের আইইডির বিষয়ে তখন থেকেই আমরা কাউন্টার টেরিরিজম কাজ করতে শুরু করি। বিস্ফোরণের ঘটনার পর ইনভেস্টিগেশন টিম সার্চ করে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা