অপরাধ
জঙ্গি আস্তানা

বন্দর এলাকায় বোমার সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযানের পর বন্দর উপজেলার ধামঘর কাজী পাড়া এলাকার আরেক বাড়ি থেকে বোমা তৈরির আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার রাত পৌনে ৩টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে জানান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান আসাদুজ্জামান।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান বলেন, কাজিপাড়ার বাড়িটিতে আমরা কমপ্লিট কিছু পাইনি। বোমা তৈরির সরঞ্জাম ও চারটি রিমোট কন্ট্রোল সরঞ্জামাদি জব্দ করেছি।

কাজী পাড়ার বাড়িটিতে ওই এলাকার এক মসজিদের ইমাম বসবাস করতেন। তার নাম মো. নাঈম। সাংগঠনিক ভাবে তিনি মেজর ওসামা নামে পরিচিত। নাঈম নব্য জেএমবির সামরিক সদস্য এবং বোমা তৈরির প্রশিক্ষক বলে জানিয়েছে সিটিটিসি।

এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী আইইডি বোমা উদ্ধারের পর বিস্ফোরণ ঘটায় এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় আবদুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়।

সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনা তদন্ত করতে গিয়ে রোববার বিকেলে আড়াইহাজারের মিয়াবাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বোমাটি আড়াইহাজারের এ বাড়িতে তৈরি করা হয়েছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা