অপরাধ

রিমান্ডে ধর্ষণ স্বীকার করলেন মামুনুল

পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদে জান্নাত আরা ঝর্নাকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন হেফাজতের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা মামুনুল হক।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম রোববার (৬ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসপি জায়েদুল বলেন, আমরা ধর্ষণ মামলাটি গুরুত্ব দিয়ে দেখছি। মামলায় ঝর্না যে বক্তব্য দিয়েছেন, রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছি এবং সত্যতা পেয়েছি।

সাংবাদিকদের প্রশ্নে এসপি বলেন, কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা নারী নির্যাতন আইনে ধর্ষণ হিসেবে বিবেচ্য হয়। মামুনুল হক বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসেও এসব কথা স্বীকার করেছেন, রিমান্ডেও তা স্বীকার করেছেন।

তিনি বলেন, খুব দ্রুত তার দেওয়া বক্তব্য আমরা যাচাই-বাছাই করবো এবং শিগগিরই এই মামলার রিপোর্ট আমরা আদালতে দাখিল করতে পারবো বলে আশাবাদী। বাদী বলেছেন, তিনি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চান। আমরা রাষ্ট্রের পক্ষে বাদী যেন ন্যায়বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করবো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা