অপরাধ

মন্ত্রীর ফোন ছিনতাইকারী শনাক্ত, খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাকারীকে শনাক্ত করেছে পুলিশ। কিন্তু ফোনটি উদ্ধার হয়নি।

শুক্রবার (৪ জুন) রাতে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত করা গেছে। শনাক্ত ব্যক্তি বিজয় সরণি সিগন্যালে পড়া গাড়িগুলো মুছে দিতো এবং এ এলাকায় ফুল বিক্রি করতো।

মাহাতাব উদ্দিন বলেন, এই ছিনতাইকারী মাদকসেবী। ঘটনার পর থেকে বিজয় সরণি এলাকায় তাকে পাওয়া যাচ্ছে না। তার নাম ও ঠিকানা বের করার কাজ চলছে। সে রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের নিচে ঘুমাতো। তাকে দ্রুত গ্রেপ্তার করতে মাঠে রয়েছে পুলিশ।

এর আগে কাফরুল থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে কাজ করছি।

গত রোববার পরিকল্পনা মন্ত্রীর গাড়ি বিজয় সরণি সিগন্যালের জ্যামে আটকা পড়ে। মন্ত্রী এ সময় গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে ফোনটি ছিনিয়ে নেয়। ঘটনার পর মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় মামলা করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা