অপরাধ

চট্টগ্রাম বন্দরে সাড়ে ৪ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ৩০০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউস। শুল্কমুক্ত প্লাস্টিক হ্যাঙ্গার আমদানির আড়ালে এসব সিগারেট আমদানি করেছে ঢাকার ফুলবাড়িয়ার ভার্সেটাইল এটায়ার লিমিটেড।

এই কারসাজির মাধ্যমে ১৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতে চেয়েছিল বলে জানান কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোশাররফ হোসেন। শুক্রবার (৪ জুন) সকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান ভারসেটাইল লিমিটেড চীন থেকে ক্লথিং অ্যাক্সেসরিজ (কাপড়ের কাঁচামাল) ঘোষণায় একটি কনটেইনারে ২ লাখ ৪১ হাজার ৫০০ পিস প্লাস্টিক হ্যাঙ্গার আমদানি করে।

চালানটির সব প্রক্রিয়া শেষে খালাসের জন্য যখন পণ্যগুলো কাভার্ডভ্যানে তোলা হচ্ছিল, তখনই খবর পাওয়া যায় সিগারেটের বিষয়টি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বন্দর নিরাপত্তা কর্মকর্তা, অন্য সংস্থার সদস্য ও প্রতিনিধিদের উপস্থিতিতে এআইআর কর্মকর্তা দিয়ে পণ্য চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষা সময় কাভার্ডভ্যান থেকে সব পণ্য বের করে আনার পর দেখা যায়, কার্টনের ভেতরে বিদেশি তিনটি ব্র্যান্ডের মধ্যে ২০ লাখ এসসি, ২০ লাখ মন্ড ও ২০ লাখ অরিস, মোট ৬০ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। যার ওজন ৩ হাজার কেজি। এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে আনুমানিক প্রায় সাড়ে ১৪ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়। এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলম।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা