অপরাধ

রাজধানীতে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীর সড়কের পাশে ড্রামের ভেতর থেকে হাত পা ও মাথাবিহীন এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ মে) রাতে সিএনজি অটোরিকশা করে দুই ব্যক্তি লাশটি ফেলে যায়।

রাত নয়টা। রাজধানীতে ঝড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। অন্য সময়ের চেয়ে লোকজন তুলনামূলক কম থাকায় রাস্তা ফাঁকা। এই সুযোগ কাজে লাগায় কে বা কারা।

মহাখালী কাঁচাবাজার ঘেষে রাস্তার পাশে সিএনজি অটোরিকশা করে দুই ব্যক্তি একটি ড্রাম ফেলে যায়। প্রত্যক্ষদর্শীরা ড্রামের ভেতরে থাকা বস্তা খুলে একটি খণ্ডিত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, কিছুটা ভাঙা একটি প্লাস্টিকের ড্রাম পড়ে ছিল। এটির মধ্যে একটি বস্তা। এখানের কাঁচাবাজারের এক শ্রমিক এসে সেটি খোলে। তখন তোষক দিয়ে মোড়ানো কিছু একটা দেখে প্রশাসনকে ফোন দেন, তারা আসলেন, এরপর সেটি খুলে মস্তকহীন মরদেহটি পাওয়া গেছে।

বনানী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম মিঞা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি একজন পুরুষের।

তিনি বলেন, আমরা এসে ড্রাম খুলে হাত-পা কাটা মাথাহীন একটি যুবকের মরদেহ দেখতে পাই। এখন আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করব। তার পরিচয় জানার চেষ্টা করছি।

সিএনজি অটোরিকশাটি শনাক্তেরও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা