সাংবাদিক আল কাছির
অপরাধ

নোবেলের হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক কাছির 

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ও সমালোচিত কন্ঠশিল্পী নোবেলের হুমকিতে স্যাটেলাইট টিভি চ্যানেল সময় টিভির সাংবাদিক আল কাছির নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিক নিজেই।

সোমবার (১৭ মে) রাতে সান নিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

কাছির বলেন, নিরাপত্তহীনতার কারণে দুপুরে রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি করেও তিনি প্রাণের ভয়ে বাসায় ফিরতে পারছেন না। তিনি সকাল থেকে এখন পর্যন্ত অফিসে অবস্থান করছেন।

কাছির বলেন, রোববার (১৬ মে) দিবাগত রাতে কাছিরকে মোবাইলফোনে অপহরণের হুমকি দেন নোবেল। হুমকিতে তিনি বলেন- তার (নোবেল) আপন দুলাভাই নাকি একজন মেজর জেনারেল। তিনি এও বলেন, আমার (নোবেল) বাড়ি গোপালগঞ্জ।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় আহত হন কন্ঠশিল্পী নোবেল। তিনি তার রক্তাক্ত শরীরের ছবি নিয়ে ফেজবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন- এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তার বিরুদ্ধে এ ঘটনাটি মিথ্যা বলে চাউর হয়। এ বিষয়টি নিয়ে সময় টেলিভিশন একটি নিউজ প্রচার করলে
নোবেল সাংবাদিক কাছিরকে অপহরণের হুমকি দেন। এ বিষয়ে কাছির কলাবাগান থানায় একটি জিডিও করেন।

সান নিউজ/এমআর/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা