অপরাধ

অনলাইনে ক্যাসিনো: গ্রেফতার চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ক্যাসিনো প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে গ্রেফতার চারজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে পরিচালনা করা এই জুয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার (১১ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

আসামিরা হলেন, মো. শাহিনুর রহমান, দীপ্ত রায় প্রান্ত , মো. গোলাম মোস্তফা ও মো. রাকিবুল হাসান।

খিলক্ষেত থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেক আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্র এই তথ্য জানায়।

প্রসঙ্গত গত ১০ মে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম।

তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ল্যাপটপ, আইপ্যাড, একাধিক স্মার্ট ফোন, হার্ডডিস্ক, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিমের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ওই দিন গণমাধ্যমকে বলেছিলেন, একটি সংঘবদ্ধ দেশি ও বিদেশি প্রতারক চক্র ভার্চুয়াল কারেন্সি এবং পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করছে, এমন তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা