অপরাধ

২৯ দিনের মেয়েকে হত্যা করলো বাবা 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : কান্নাকাটি করায় ২৯ দিন বয়সী মেয়েকে আছাড় মেরে হত্যা করেছে তার বাবা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে খাটের ওপর আছাড় মারে।

নিহত শিশু মীম উপজেলার মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুল ওরফে শহিদুল্লাহর ছেলে কামাল হোসেনের মেয়ে। রূপগঞ্জ থানার ভুলতা ফাড়ির পরিদর্শক আনিচুর রহমান জানান, হত্যার খবরে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“শিশুর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।” কামাল হোসেন মেয়ে জন্ম হওয়ায় ক্ষুব্ধ ছিলেন উল্লেখ করে শিশুটির মা খাদিজা বেগম জানান, বিয়ের পর থেকে তার স্বামী কামাল হোসেন কোনো কাজ কর্ম করে না। তবে মাঝে মাঝে একটি রেস্তোরাঁয় অস্থায়ীভাবে কাজ করেন কামাল।

“মীম জন্মের আগে থেকে কামাল ছেলে সন্তানের প্রত্যাশা করেছিল। মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর থেকে কামাল তার ওপর নির্যাতন করে আসছিল।”

শনিবার ভোরে শিশু মীম তার মা খাদিজার কোলে কাঁদছি। এ সময় কামাল এ কান্নার শব্দে তার সঙ্গে রাগারাগি শুরু করেন। এক পর্যায়ে কামাল ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে তার কোল নিয়ে ছিনিয়ে নিয়ে খাটে আছড়ে হত্যা করে পালিয়ে যান বলেন তিনি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ছেলে সন্তান না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন বাবা কামাল হোসেন। এ কারণে তিনি ওই শিশুকে আছড়ে হত্যা করেছেন।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত বাবা কামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা