অপরাধ

স্ত্রীকে বঁটি দিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কুহিনূর খানম নিতু (৩০) কে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মো. জুয়েল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার চরচারতলা এলাকার আলাল শা মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চর চারতলা এলাকায় অভিযান চালিয়ে কুহিনূর এর ঘাতক স্বামী জুয়েলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

উল্লেখ, বুধবার (১৮ নভেম্বর) রাতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কুহিনূর খানম নিতু (৩০) কে স্বামী জুয়েল বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুহিনূর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।

এই ঘটনায় জুয়েলকে প্রধান আসামি ও তার পরিবারের আরো তিন সদস্যকে আসামি করে কুহিনূরের বাবা আবুল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), ছোটভাই কামরুল ইসলাম (২৬) কে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা