অপরাধ

গলায় ফাঁস দিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের ভুইয়াপাড়ায় আনিতা তাবাসসুম (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া বাবা প্রাইভেটকার চালক মো. হান্নান মিয়া জানান, তারা ভুইয়াপাড়া গার্ডেন রোডের একটি ৬তলা বাসার নিচ তলায় ভাড়া থাকেন। নিউ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আনিতা। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে মেঝো।

তিনি জানান, দুপুরে বাসায় সবার অগোচরে বাথরুমে গিয়ে ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। কিছুক্ষণ পর তার মা বাথরুমের দরজা খোলা ও ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে বাবা হান্নান মিয়া তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে সে আত্নহত্যা করেছে তারা বাবা কিছুই জানাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা