অপরাধ

যৌতুকের টাকা না দিতে পারায় রচনাকে হত্যার অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘শ্বশুরবাড়ির পাঁচ লাখ টাকার আবদার’ না মেটানোয় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টায় মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূর নাম রচনা রাণী রপা (২২)। তিনি সাঘাটা উপজেলার পদুমশহর গ্রামের রতন চন্দ্র মোহন্তের মেয়ে এবং শংকরপুর গ্রামের অনিক অধিকারীর স্ত্রী।

ঘটনার দিন রাতেই স্বামী অনিক অধিকারী (২৮), তার ছোট ভাই অভি চন্দ্র অধিকারীকে (২৩) আটক করেছে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ থানায় গৃহবধূর স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বেসরকারি এনজিওতে কর্মরত ওই গৃহবধূর বাবা রতন চন্দ্র মোহন্ত বলেন, ‘দুই বছর আগে মেয়েকে বিয়ে দিই। বিয়ের সময় সাড়ে ৬ লাখ টাকা এবং ৩ লাখ টাকার স্বর্ণালংকার দিই। কিন্তু এক বছর পরেই জামাইয়ের চাকরিতে ঘুষ দেওয়া লাগবে বলে আরও ৫ লাখ টাকা দাবি করে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন।’

তিনি আরও বলেন, ‘ওই টাকা দিতে না পারায় শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই বিভিন্নভাবে রচনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আমাকে ফোন করে জানানো হয়, রচনা গুরুতর অসুস্থ। কিন্তু এসে দেখি সে মারা গেছে। কী কারণে মেয়ে মারা গেছে, তা জানতে চাইলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন কোনো সদুত্তর দিতে পারেনি।’

রতন মোহন্ত অভিযোগ করেন, ‘তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শরীরে ও গলায় আঘাতে চিহ্ন রয়েছে।’এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও দেবরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা