অপরাধ

বিমানের ডিজিএম মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক : বিমান পোলট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আলীর বিরুদ্ধে চতুর্থ শ্রেণির কর্মচারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সোমবার (২ নভেম্বর) রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন। ভুক্তভোগী নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলালউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই নারীর স্বামী বিমান পোলট্রি কমপ্লেক্সের নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করছেন। সংস্থার ডিজিএম মোহাম্মদ আলী তার ক্যানসারে আক্রান্ত স্ত্রীর সেবা ও বাসায় কাজ করার জন্য বাদীকে প্রলুব্ধ করেন তার স্ত্রীকে পাঠাতে। আজিমপুরে তার বাসায় কাজ করতে ওই নারীকে দুবার ধর্ষণ করেন ডিজিএম মোহাম্মদ আলী বাদী অভিযোগে ‍উল্লেখ করা হয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা