অপরাধ

সাভারে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: সাভারে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একই বাসার ভাড়াটিয়া ইব্রাহিম খলিল ওরফে খলিল উল্লাহকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাভারের নালিয়াশুর এলাকার জমির আলির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইব্রাহিম খলিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার শিবপুর গ্রামের মৃত জাকিরুল ওরফে জাকির হোসেনের ছেলে।

মামলার এজাহারের জানা যায়, ওই এলাকায় জমির আলীর বাড়িতে ভাড়া থেকে সাভারের উলাইল এলাকার আল-মুসলিম পোশাক কারখানায় কাজ করেন ভুক্তভোগীর বাবা ও মা। তাদের ৬ বছরের কন্যা শিশুকে একা ওই ভাড়া বাসায় রেখে কাজে যেতেন। প্রতিদিনের মতো কাজে গেলে গত ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর ওই শিশুকে ধর্ষণ করে একই বাসার বাড়াটিয়া ইব্রাহিম খলিল। এ সময় ভুক্তভোগী শিশু অসুস্থ হলে বিষয়টি বাবা-মাকে জানায় সে। পরে থানায় অভিযোগ দায়ের হলে রাতেই ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ইব্রাহিম খলিলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা