সংগৃহীত ছবি
সারাদেশ

সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে ১৪ ঘণ্টা পরে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল।

সোমবার (১৩ মে) সকাল ৮টার পরে বিমান উঠানামা শুরু হয়েছে। তবে রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি এখনও শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ।

আরও পড়ুন: পুতিন প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন

তার আগে রোববার সন্ধ্যা ৬টার পরে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি করে ফ্লাইট বাতিল করা হয়েছিল। এতে ঢাকাগামী ২ শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দরের সূত্র জানা যায়, বিমানবন্দরের রানওয়েতে উন্নয়ন কাজ চলছিল। এই অবস্থায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়ে। এরপর থেকেই রানওয়ের বাতিগুলো আর জ্বলছে না। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পরে ত্রুটি খুঁজে দেখছেন। এ সময় রাতভর চেষ্টা করেও তারা ত্রুটি শনাক্ত করতে পারেনি।

আরও পড়ুন: এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা

বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, সকাল ৮টা ১ মিনিটে নভোএয়ার, ৮টা ৭ মিনিটে বাংলাদেশ বিমান ও ৮টা ১৫ মিনিটের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ১টি করে ফ্লাইট অবতরণ করেন। দিনের বেলায় বিমান চলাচলে কোনো ধরনের সমস্যা নেই। এ সময় চলমান সমস্যা নিরসনে বিশেষজ্ঞ প্রকৌশলী দল কাজ করছেন। তবে আশা করি সন্ধ্যার মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা