অপরাধ

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পিছন থেকে মৃত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় নবজাতকের মরদেহ পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গ্রন্থাগারের পেছনে গিয়ে তারা নবজাতকের মরদেহটি দেখতে পান। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

বিষয়টি নিয়ে এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, “এটি খুবই দুঃখজনক ও অমানবিক একটি ঘটনা। নবজাতকটি ছিল ছেলে। পাঁচ-ছয় দিন আগে মরদেহটি কেউ ফেলে গিয়েছে বলে আমরা ধারণা করছি। পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা