অপরাধ

মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তরিকুল ইসলাম ওরফে সোহেল (৪৯) নামে এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৭২০ পিস ইয়াবা ও নগদ ৫৯ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব)।

সোমবার (২৬ অক্টোবর) রাতে চাঁদ উদ্যানের সাত মসজিদ হাউজিংয়ের ৫ নম্বর রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেলের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার দোগাছিয়া গ্রামে। তার বাবার নাম আ. রশিদ।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ক্রয়-বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন সোহেল। গ্রেপ্তারের পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা