অপরাধ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ২২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলকুচির ঠাকুরপাড়া গ্রামের চান মিয়া (৪০), বেলকুচি চরের আব্বাস (৩২), নূরে আলম (২৬) ও শাকিল (১৯), চরবেল গ্রামের খাইরুল (৩০), কবিরুল (৩০), রফিকুল (৪০) ও সোলেমান (১৯), মূলকান্দি গ্রামের আলমগীর (২৮) ও ইউসুফ (৩৮) এবং চৌহালী উপজেলার চাদপুর গ্রামের সোনা মিয়া (৩৫), মান্নান (৩০), দুলাল (৪৩) ও মজিবর (৪১), বারবালা গ্রামের ফরিদুল (৩১), ফরজ আলী (৫২), সামিউল (১৯), খোরশেদ (৩২) নাইম (২০), বোয়ালকান্দি গ্রামের রবিউল (২৬), হাসেম (৩৫) ও চালুহারা গ্রামের কাইয়ুম (১৯)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, রোববার (২৫ অক্টোবর) রাতভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ২২ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার সকালে আটকদের প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও ইলিশগুলো এতিখানায় বিতরণ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা