অপরাধ

আত্মীয়-স্বজনরাও কামালের লালসা থেকে রক্ষা পায়নি

সান নিউজ ডেস্ক : স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে ভালোই দিন কাটাচ্ছিলেন তমা (ছদ্মনাম)। কিন্তু বেশ একা ছিলেন তিনি। তার একাকিত্বের সুযোগ নেয় মো. কামাল হোসেন। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব রক্ষক কর্মকর্তা পরিচয়ে ফোনে তমার সঙ্গে সখ্যতা গড়ে তোলে কামাল। স্ত্রী-সন্তান থাকার পরও কামাল তমাকে জানায়, তার স্ত্রী মারা গেছেন।

এক সময় কামাল আর তমার হৃদ্যতা বাড়ে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরো ঘনিষ্ঠ হয় কামাল। এভাবে কিছুদিন চলার একপর্যায়ে ভাগিনার চাকরি ও বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে কামাল ১০ লাখ ৬০ হাজার টাকা নেয়। প্রতারণার আঁচ করতে পেরে টাকা ফেরত এবং বিয়ের জন্য চাপ দেয় তমা। এরপরই যেন পাল্টে যায় কামাল।

তমার সঙ্গে অন্তরঙ্গতার ভিডিও ও ছবিগুলো ছড়িয়ে দেয়ার হুমকি দেয় কামাল। নিরুপায় হয়ে রাজধানীর রূপনগর থানায় মামলা করেন তমা। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ২৭ সেপ্টেম্বর রূপনগর থেকে কামালকে গ্রেফতার করে। এক দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবির অনুসন্ধানে উঠে আসে কামালের সিরিয়াল ধর্ষণের তথ্য। কামালের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার যাত্রাবাড়ীতে।

ডিবির দেয়া তথ্যানুসারে, কামালের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সে সাত থেকে আট বছর ধরে কৌশলে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে আসছে। আত্মীয়-স্বজনরাও তার লালসা থেকে রক্ষা পায়নি। অপরিচিত নারীদের কাছে নিজের আসল পরিচয় গোপন করে নানা অপকর্ম করত কামাল। সম্পর্কের একপর্যায়ে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয় সে।

এ বিষয়ে ডিবির ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ বলেন, কামাল তাদের টার্গেট করত, যারা একাকিত্বে ভোগে। তাদের পরিচিতদের থেকে ফোন নম্বর নিয়ে কথা বলত। নিজেকে কোরআনে হাফেজ পরিচয় দিয়ে কৌশলে সখ্য গড়ে সবার সঙ্গে অন্তরঙ্গ হতো। কামালের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, কামাল তার অপকর্মের কথা আদালতে স্বীকার করেছে। কামালের প্রতারণার শিকার অন্য নারীদের থানায় অভিযোগ করতে বলা হচ্ছে।

এ বিষয়ে তমা বলেন, স্বামী মারা যাওয়ার পর আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এরই মধ্যে জুনে কামাল আমার ফোনে কল করে বলে, আমার ভাশুরের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে সে। এরপর থেকে বিভিন্ন সময় ফোন করতো। কথা বলার একপর্যায়ে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। কামালের গ্রামের বাড়িতে এতিমখানা ও মাদরাসা আছে জানিয়ে সেখানে দান করতে বলতো। এভাবে আমার কাছ থেকে সে বিভিন্ন সময় টাকা নিতো।

তিনি আরো বলেন, সম্পর্ক চলাকালে কামাল আমার ভাগিনাকে চাকরি দেয়ার কথা বলে ৮ লাখ ২০ হাজার এবং আমার ছোট বোনের স্বামীর জামিনের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা নেয়। প্রতারণা জানতে পেরে বিয়ের জন্য চাপ ও টাকা ফেরত চাইলে কামাল অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়। তার এই প্রতারণাচক্রে আরো অনেকে আছে।

এসময় তমা ক্ষুব্ধ হয়ে বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে খারাপ কাজ করেছে। আমি চাই কামালদের মতো প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে আর কেউ এমন করার সাহস না পায়। সূত্র : ডেইলি-বাংলাদেশ

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা