সংগৃহীত
অপরাধ

দুটি মোটরসাইকেল চুরি, আটক ছাত্রদল নেতা

সান নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়।

গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় বাঘা থানার পুলিশ রোহান ইসলামকে আটক করে।

রোহান ইসলাম চারঘাট আলহাজ এমএ হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে।

ছাত্রদলের পদের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ভুক্তভোগী শাকিল হোসেনের আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করে মোটরসাইকেলে না পেলে তার পিতা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা রোহানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকা থেকে আরও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার থেকে উদ্ধার করা হয়। তখন সোহাগ আলী নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে, উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেল মালিককে দেওয়া হবে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা