সংগৃহীত
অপরাধ

মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কালাম খানকে (৪৮) পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

এ সময় দুর্বৃত্তদের হামলায় কামাল খানের বড় ভাই লুৎফর রহমান খান (৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ছেলে রাব্বি খান বলেন, ঘটনার রাতে তার পিতা ও চাচা ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসীরা তার পিতা ও চাচাকে ধরে নিয়ে হামার ও লোহার রড দিয়ে পিটিয়ে কুপিয়ে হাত পা ভেঙ্গে গুরুতর জখম অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয় পথচারিরা দেখতে পেয়ে খবর দিলে রাত ১০টার দিকে আহতদের মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কালাম খানকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে রাব্বি খান দাবি করেছেন।

নিহত কালাম খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। যারা এ হামালার সাথে জড়িত তারা একই বংশের লোক বলে জানা যায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, নিহত কালাম খানের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা