সংগৃহীত
অপরাধ

সাংবাদিকের ওপর হামলা, মন্বয়ক পরিচয় দেওয়া আকাশ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

সম্প্রতি মন্বয়ক পরিচয় দেওয়া আকাশের নেতৃত্বে উত্তরায় তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে সাংবাদিকদের ওপর ওই হামলার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে এ চক্রের হোতা আকাশ (২৪) সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা (হজ্জ ক্যাম্প) আর্মি ক্যাম্প। আকাশের অপর দুই সহযোগীরা হলো মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টের ভেতর দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে হামলা চালায় ২০/২৫ জনের একটি কিশোরগ্যাং বাহিনী। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আসাদুর রহমান ওরফে আকাশসহ অন্যদের নামে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা। এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা।

উত্তরা আর্মি ক্যাম্প সূত্র জানায়, চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় জনসাধারণের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজিসহ নানারকম বেআইনী কার্যক্রমে লিপ্ত ছিলো। এছাড়া আকাশের নেতৃত্বে কিশোরগ্যাং বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।
এসকল অভিযোগের প্রেক্ষিতে আকাশসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আশকোনা উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা