ছবি: সংগৃহীত
অপরাধ

‘মিথ্যা অভিযোগে’ ১০ মাস ধরে কারাবন্দী দিলীপ আগরওয়ালা

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যত্থানের ছাত্র-জনতার আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। আন্দোলনের পাশে দাঁড়ানোই এখন তার জীবনে জটিলতা তৈরি করেছে- এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।

গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে প্রায় ১০ মাস ধরে তিনি কারাবন্দী।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিলীপ আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্যও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে নির্বাচিত হননি।

চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় তার প্রতিষ্ঠিত ‘তারা ফাউন্ডেশন’ বেশ কিছু শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছে। এ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলে বিজ্ঞানাগার স্থাপন, দরিদ্র শিক্ষার্থীদের টিউশন ফি রিবেট, গৃহহীনদের ঘর নির্মাণ, মিড-ডে মিল কর্মসূচি, অ্যাম্বুলেন্স সেবা ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়। করোনাকালেও তিনি সক্রিয়ভাবে মাস্ক, স্যানিটাইজার ও পিপিই বিতরণ করেন।

তার ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা জানান, ছাত্র আন্দোলনের সময় দিলীপ আগরওয়ালা প্রতিষ্ঠানটির কর্মীদের শিক্ষার্থীদের জন্য খাবার, পানি ও ছাতা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন।

তবে তার সহকর্মী ও পরিবারের সদস্যদের দাবি, প্রতিপক্ষের ষড়যন্ত্রে উদ্দেশ্যমূলকভাবে তাকে কয়েকটি হত্যা মামলায় জড়ানো হয়েছে। এমনকি অনেক মামলার বাদী নাকি জানতেনই না যে, মামলায় দিলীপ আগরওয়ালার নাম রয়েছে।

পরিবারের ভাষ্য, দিলীপ আগরওয়ালা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছেন। আগে তিনি নিয়মিত চিকিৎসা নিতে বিদেশ যেতেন। দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা