ছবি: সংগৃহীত
অপরাধ

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

কিশোরগঞ্জ প্রতিনিধি

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অদ্ভুত সখ্যতা’ গড়ে উঠেছে করিমগঞ্জ উপজেলা যুবদল নামধারী কয়েক নেতা ও যুবলীগের মধ্যে; এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। জমি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডার বাণিজ্য; সবই হচ্ছে দুই দলের একটি অংশের ‘মিলেমিশে’ অংশগ্রহণে। আর এসব কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বিএনপি দলের নাম ভাঙ্গানো কয়েক নেতা।

সম্প্রতি করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর খেয়াঘাট ইজারার বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া এক লিখিত অভিযোগে উঠে এসেছে এই চিত্র।

অভিযোগকারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ দাবি করেন, ৭ এপ্রিল কিশোরগঞ্জ শহরে প্রশিক্ষণে থাকা অবস্থায় তাকে ডেকে নিয়ে খেয়াঘাট ইজারার একটি রেজুলেশনে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়। তার ভাষায়, “একটি ভবনের ঘরে দরজা-জানালা বন্ধ করে আমাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।”

এই ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান এবং যুবলীগ কর্মী মো. ফারুক। অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মো. কামাল উদ্দিন ভূইয়া নিজে ফোনে চাপ প্রয়োগ করেন, এবং এর আগেও তোফায়েলকে হুমকি দেওয়া হয়েছিল।

তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন টেন্ডার কমিটির নিয়ম অনুযায়ী সভা ডাকার কথা থাকলেও চেয়ারম্যান একতরফাভাবে রেজুলেশন তৈরি করে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন। নিয়ম না মেনে এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ইউনিয়নের বেশ কয়েকজন কর্মকর্তা।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চেয়ারম্যান কামাল উদ্দিন ভূইয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

করিমগঞ্জের স্থানীয় রাজনীতিতে যুব সংগঠনগুলোর একাংশের এই পারস্পরিক সমঝোতা এবং জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ প্রশাসনের ভূমিকা ও দলীয় রাজনীতির দায় নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয় সচেতন নাগরিকরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা