গ্রেপ্তারকৃত আজিম
অপরাধ

স্কুলছাত্রী অপহরণে সময় টিভির সাংবাদিক আজিম কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় সময় টেলিভিশনের বরগুনার স্টাফ রিপোর্টার মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (০৩ অক্টোবর) ভোররাত ৪টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকার গোল্ডেন ইন হোটেলের একটি কক্ষ থেকে আজিমকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। দুপুরে আজিমকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালত তাকে কারাগারে পাঠান।

শহরের এক ব্যবসায়ী তার মেয়েকে অপহরণের অভিযোগে শুক্রবার (০২ অক্টোবর) রাতে বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৭ এর ৭/৩০ধারায় মামলাটি করেন। মামলায় সময় টেলিভিশনের বরগুনার নিজস্ব প্রতিবেদক আবদুল আজিম ছাড়াও গ্রাফিক্স ডিজাইনার আজিমের বন্ধু শুভ সেন (২৬) ও একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুকে (২৬) আসামি করা হয়।

মামলার পর পরই কয়েকটি টিম করে রাতভর অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্বে থাকা থানার উপ-পরিদর্শক মো. জাহিদ হোসেন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কুয়াকাটার গোল্ডেন ইন হোটেলের ৪০১নং কক্ষ থেকে আবদুল আজিমকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে মহিপুর থানায় আনা হয়। পরে শনিবার সকাল ১০টার দিকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেলা ১২টায় বরগুনা থানায় নিয়ে এসে দুপুরে আজিমকে আদালতে হাজির ও মেয়েটিকে পরিবারের কাছে দেওয়া হয়।

বরগুনা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘বাদীর অভিযোগে মামলা নিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে আসামি আজিমকে গ্রেপ্তার ও অপহৃত মেয়েটিকে উদ্ধার করেছি। মামলার অন্য দুজন আসামিকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, আজিমের বিরুদ্ধে নারী নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। আলোড়ন থিয়েটার নামের একটি সংগঠন গড়ে সেখানে অনেক মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয়ে প্রতারণা করেছেন তিনি।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে...

জাকিরের নির্দেশনায় জাবেরের নেতৃত্বে আ’লীগ-ছাত্রলীগের মিছিল

মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কের দলছড়ি ব্রিজের ওপর টায়ার জ্বালিয়ে ঝটি...

‘মাদক ছাড়ো, নয় দৌলতখান ছাড়ো’-সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ

মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে ভোলার দৌলতখান উপজেলার মদ...

অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার ও আশ...

নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা