অপরাধ

মোংলায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আটক করেছে ওই ধর্ষককে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর স্বজনেরা জানান, বাবা ফেলে রেখে চলে যাওয়ায় এবং মা অন্যত্র বিয়ে বসায় শিশুটি থাকতো মোংলা পৌর শহরতলীর নারকেলতলা আবাসন প্রকল্পে মামা মিলন শেখের (৩৫) কাছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মিলন শেখের পাশের বাসিন্দা আব্দুল মান্নান (৫০) ডেকে নেয়। পরে ঘরে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে মান্নান। এ সময় শিশুটির চিৎকারে তার মামী জরিনা বেগম ও প্রতিবেশী সালমা বেগম ওই ঘর থেকে তাকে উদ্ধার করে।

উদ্ধার করে থানায় আনার পর তার চিকিৎসার জন্য সন্ধ্যায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয় হাসপাতালে এ ধরণের রোগীর তেমন কোন চিকিৎসার ব্যবস্থা না থাকায় শিশুটিকে খুলনা কিংবা বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশুটির শারিরীক অবস্থা খুবই খারাপ।

এ ঘটনায় মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, “বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটার পর ধর্ষক মান্নানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।”

তিনি আরো বলেন, “এটি খুবই জঘন্য ঘটনা। এ ধরণের ঘৃনিত ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। এবং এ ধরণের ঘটনায় পুলিশকে সহায়তার করারও অনুরোধ জানান তিনি।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা