সংগৃহীত ছবি
অপরাধ

সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় দোকানের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল শেখকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ ১ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কক্সবাজারে আটকা পড়েছেন পর্যটক

গ্রেফতারকৃত ব্যক্তি হলো, সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর ২নং গলির মৃত সাইফুল শেখের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৬ সালের (২৫ জুন) সিরাজগঞ্জের পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামীম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য জেলার উল্লাপাড়ায় যায়। ঐ রাত ১০টায় তার সাথে দোকানের মালিক ও পরিবারের সাথে কথা হয়। এর পরেরদিন উল্লাপাড়ার বড়হর দক্ষিণপাড়া থেকে দোকান কর্মচারী শামীম শেকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: হাতিয়ায় মাছ ধরার ৭ ট্রলার ডুবি

র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ এর সদস্যরা বঙ্গবন্ধু সেতুর গোল চত্ত্বর এলাকায় একটি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এই অপহরণ, হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আদালতের সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে ইসমাইল শেখকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল, ৪টি সিম কার্ড এবং নগদ ১,৪৮০ টাকা জব্দ করা হয়েছে। এরপর উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা