সংগৃহীত ছবি
অপরাধ

সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১ কে‌জি ৪৮৩ গ্রাম ওজনের ১১টি স্ব‌র্ণের বারসহ মো. জাকির হোসেন (৩১) নামে ১ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

আরও পড়ুন: পাহাড় ধসে নিহত ৩

তার আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি, মো. জাকির হোসেন ভোমরা লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে।

লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌বি‌জি‌বির ভোমরা বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ১টি আভিযানিক দল লক্ষ্মীদাড়ী সীমান্তে অবস্থান নেয়। এরপর সেখানে বাংলাদেশি নাগরিক মো. জাকির হোসেনকে আটক করা হয়। এর পরে তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। এ সকল স্বর্ণের বাজারমূল্য প্রায় ১,৬০,৭০,৫২৮ টাকা।

আরও পড়ুন: সাবেক এমপি নায়েব আলী গ্রেফতার

সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে আসামিকে থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা