সংগৃহীত ছবি
অপরাধ

মেহেরপুরে স্বর্ণসহ আটক ২

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলা সদর উপজেলার আমঝুপিতে ঢাকা-মেহেরপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ৬১৮ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই দিন দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ব্যবসায়ী-অটোরিকশা চালকদের সংঘর্ষ

আটকরা হলো- ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, বৃহস্পতিবার সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা-মেহেরপুরগামী একটি বাসে করে স্বর্ণের ১টি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। ঐ তথ্যের ভিত্তিতে ভোরে বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মেহেরপুরের আমঝুপিতে মহাসড়কে অবস্থান নেন। এরপর আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-মেহেরপুরগামী ‘জে আর পরিবহণ’ নামে একটি বাস আমঝুপি পৌঁছালে বিজিবির টহল দল তাতে তল্লাশি চালায়। এই সময় ২ কেজি ৬১২ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বার এবং নগদ ৫,৮০৪ টাকাসহ ২ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: রফিক সেতুর টোলপ্লাজায় অগ্নিসংযোগ

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২,৬০,২৫,৮০৪ টাকা। এর পরে আটকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দিয়ে স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা