সংগৃহীত ছবি
অপরাধ

ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ বুদু মোল্লা (৪৭) নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় নাগরিক আটক

গ্রেফতারকৃত আসামি বুদু মোল্লা নাটোরের লালপুর উপজেলার শিবনগর গ্রামের আজের মোল্লার ছেলে।
জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ১টি দল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় সুপার সনি নামে ১টি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে ইয়াবাসহ বুদু মোল্লাকে তল্লাশি করেলে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা