ছবি: সংগৃহীত
অপরাধ

মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ভোলা প্রতি‌নি‌ধি: ভোলার বোরহানউদ্দিনে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচা‌তে এ‌সে গুরুতর আহত হয়েছেন এক প্রতিবেশী। এ ঘটনায় অভিযুক্ত রাহাতকে (৩০) আটক করা হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

বুধবার (২৫মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপ‌জেলার গঙ্গাপুর ইউ‌নিয়‌নের ৭ নং ওয়া‌র্ডের দুলাল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মা‌য়ের নাম না‌সিমা বেগম (৪২)।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত রাহাত ঢাকায় কামরাঙ্গীর চরে তা‌দের মু‌দি দোকানে থাকে। কাউ‌কে কিছু না বুধবার সকালে সে বা‌ড়ি‌তে চ‌লে আ‌সে। সন্ধ্যার দিকে মা না‌সিমার সা‌থে রাহ‌তের কাটাকা‌টি হয়।

আরও পড়ুন: মোংলায় ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০

একপর্যা‌য়ে রাহাত উ‌ত্তে‌জিত হ‌য়ে ঘ‌রে থাকা ধারা‌লো দা দি‌য়ে মাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এওত ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। এদিকে ডাক চিৎকার শুনে জান্নাত বেগম নামে পাশের ঘরের এক নারী তাকে বাঁচাতে গিয়ে দায়ের কোপে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে প্রথ‌মে বোরহানউ‌দ্দিন হাসপাতা‌লে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য জান্নাত বেগমকে ভোলা সদর হাসপাতা‌লে নেয়া হয়।

বোরহানউ‌দ্দিন থানার ও‌সি শা‌হিন ফ‌কির জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত রাহাত‌কে আটক করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা