সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় বাজারে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ফলে বাজারের ৯টি দোকান পুড়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ৬ অঞ্চলে ঝড়ের আভাস

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুঞ্জেরহাট বাজারের পূর্ব দিকে তজুমদ্দিন রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, বুধবার ভোরে কুঞ্জেরহাট বাজারের পূর্ব পাশে তজুমদ্দিন রোডের ১টি লেপ-তোষকের দোকান থেকে এই আগুনের সূত্রাপাত হয়। এর পরে চোখের পালকে আগুনটি ৪দিকে ছড়িয়ে পড়েন।

তারা আরও বলেন, এই আগুনে ৪টি স্বর্ণের দোকান, ১টি জুতার শোরুম, ক্রোকারিজের দোকান, ঢেউটিনের দোকান, গ্লাসের দোকানসহ ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর ফলে আমাদের প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। আমরা যে আবার ঘুরে দাঁড়াব সেই সামর্থ্যও এখন আর নেই।

আরও পড়ুন: কারাগারে গেলেন শহীদুল

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ বলেন, বুধবার কুঞ্জেরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। এরপর পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা